গণমাধ্যম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গণমাধ্যম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপি’র সংবাদ সম্মেলন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনায় বিএনপি’র সংবাদ সম্মেলন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পূর্বধলা উপজেলা বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ রোববার দুপুরে নেত্রকোনা প্রেসক্লাবের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্র সংসদের (ছাত্রদল প্যানেলের) সাবেক কমনরুম সম্পাদক শেখ মোজাহিদুল ইসলাম লেলিন।


তিনি বলেন, গত ২৩ আগষ্ট দৈনিক কালবেলা পত্রিকায় ‘অনুপ্রবেশ ইস্যুতে বিএনপির অনেকে সমঝোতায় ব্যস্ত’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী নেত্রকোনা জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের বিরুদ্ধে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামীলীগের লোকজনকে দলে ভেড়ানোর চেষ্টা উল্লেখ করা হয়েছে। 

 

এ ছাড়াও আওয়ামী লীগের নেতা ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ঘনিষ্ট হয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন। 


তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থাজ্ঞাপন করে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।


বিগত স্বৈরাচার বিরোধী  প্রতিটি আন্দোলন সংগ্রামে আবু তাহের তালুকদারের নেতৃত্বে রাজপথে সর্বদা সক্রিয় ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ। তিনি বলেন, নেত্রকোনায় ৮৮ ব্যাচের বন্ধুদের নিয়ে ‘বন্ধু ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন রয়েছে। 


সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ও ৮৮ ব্যাচের বন্ধু হিসেবে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হওয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই দৈনিক কালবেলায় এ ধরণের সংবাদ প্রকাশিত হয়েছে। ‘তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদেরকে আরো বস্তুনিষ্ট এবং দায়িত্বশীল হওয়ার আহবান জানান। 


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য  আলহাজ¦ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা আহবায়ক কমিটির সিঃ যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান সায়েদ আল মামুন শহীদ ফকির, সালাহউদ্দিন নওয়াব, আবুল হাসনাত, উপজেলা কৃষকদলের সভাপতি মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব ও সদস্য সচিব সাজু আহমেদ সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।,’ 

       


সোমবার, ১৯ জুন, ২০২৩

 সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পূর্বধলায় মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পূর্বধলায় মানববন্ধন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ  করেছে নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকরা।


আজ সোমবার (১৯ জুন)  বিকালে  পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়।, 


সমাবেশে পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক পত্রিকার পূর্বধলা সংবাদদাতা মো. শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালেরকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা, দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শফিকুজ্জামান শফিক, পূর্বধলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সাংবাদিক সাখাওয়াত হোসেন শিমুল, মোস্তাক আহমেদ খান,  আল মুনসুর, শহিদুল আলম মামুন,  এমদাদুল ইসলাম,  নূরুল ইসলাম, আমিনুল ইসলাম মনি, শফিকুল ইসলাম খান,  এসএম ওয়াদুদ, মজিবুর রহমান তালুকদার, ওয়াসিম সরকার, নজরুল ইসলাম,  মিঠু সরকার, শাহীন খন্দকার, রুহুল সরকার প্রমুখ।,'


বুধবার, ২২ মার্চ, ২০২৩

 নেত্রকোণায় সাংবাদিকদের কর্মবিরতী ও প্রতিবাদ সভা

নেত্রকোণায় সাংবাদিকদের কর্মবিরতী ও প্রতিবাদ সভা

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা : নেত্রকোণা জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে অনির্দিষ্ট কালের কর্মবিরতী ও প্রতিবাদ সভা পালন করছে প্রেসক্লাবের সাংবাদিকরা। 

বুধবার সকাল থেকেই শুরু হয় কর্মবিরতী পালন কর্মসূচি। জেলা প্রেসক্লাবের নিচ তলায় চলা কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। কর্ম-বিরতি চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।,


প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, প্রেসক্লাবের সদস্য নয় এমন এক ব্যাক্তি কর্তৃক দায়ের করা মামলায় আদালত প্রেসক্লাবের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান সকলের কাছে প্রহসনমূলক মনে হয়েছে। এছাড়াও উক্ত চক্রটি প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। এ ধরণের অপ-প্রচার ও প্রহসনমূলক আদেশ আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না।,


প্রেসক্লাবের সদস্যরা এ ব্যাপারে উচ্চ আদালতে আপিলসহ প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের বিভ্রান্তিমূলক অপ-প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারী প্রদান করেন।,


উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত ২২ মার্চ নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রেসক্লাবের সদস্য হওয়ার আবেদন করে গঠনতন্ত্র মোতাবেক সদস্য হওয়ার মতো যোগ্যতা না থাকায় এবং প্রেসক্লাবের বিরুদ্ধে নানা ধরণের পদক্ষেপ নেয়ায় প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভায় ‘যায় যায় দিন পত্রিকার’ প্রতিনিধি চন্দন চক্রবর্তীকে সদস্য পদ না দেয়ার রেজুলেশন এবং প্রেসক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় প্রেসক্লাবে নিষিদ্ধ ঘোষনা করা হয়।, 


চন্দন চক্রবর্তীর করা ভিত্তিহীন এক মামলার প্রেক্ষিতে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ আরিফুল ইসলাম উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে গত ২১ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নির্বাচনে ভোট গ্রহনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে।,