ধর্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধর্ম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 নেত্রকোনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

নেত্রকোনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা: দেশের ১১ জেলায় বন্যার্থদের সাহায্যার্থে উৎসব খরচ কমিয়ে নেত্রকোনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। মন্দিরে মন্দিরে উৎসবের পুজার্চনায় দেশের মানুষ ও বন্যা কবলিতদের মঙ্গল কামনায় করা হয়েছে বিশেষ প্রার্থণা।

সোমবার নেত্রকোনা জেলা শহরের নরসিংহ জিউর আখড়া, ইসকন ছাড়াও দুর্গাপুর, কেন্দুয়া, খালিয়াজুরীসহ জেলার ১০ উপজেলায় এই আয়োজন করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা ও উপজেলা কমিটি। আয়োজিত কর্সূচির মধ্যে রয়েছে পুজার্চনা, গীতাপাঠ, প্রার্থণা, শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ।,


সকালে জেলা শহরের নরসিংহ জিউর আখড়া মন্দিরে শ্রীকৃষ্ণের পুজার্চনার পর মন্দির প্রাঙ্গণে হয় আলোচনা সভা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি সুব্রত সাহা রায় মানিকের সভাপতিত্বে জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন দত্ত প্রমুখ। পরে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পন্ডিত বলেন,  ‘উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা শহর ও উপজেলাগুলোতে শ্রীকৃষ্ণের জন্মতিথি উৎসব পালিত হয়। সব কয়টি উপজেলায় শোভাযাত্রা হয়েছে। দেশের ১১ জেলার বন্যা কবলিতদের সহযোগিতার জন্যে উৎসবে খরচ কম করা হয়েছে। অন্য বছরে শোভাযাত্রায় যে বর্ণাঢ্য আয়োজন করা হয় এবার তাও করা হয়নি। এভাবে কর্মসূচির প্রতিটি আঙ্গিকেই খরচ কমানো হয়েছে। ‘উৎসবে খরচ কমিয়ে বাঁচানো অর্থ বন্যার্থদের সহযোগিতায় দেওয়া হবে।, 


শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদুল ফিতর আজ

পবিত্র ঈদুল ফিতর আজ

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর আজ শনিবার (২২ এপ্রিল)। পুরো রমজান মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছেড়েছেন অর্ধকোটি মানুষ। ,


চারদিকে ছড়িয়ে পড়বে আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হবে সুজি, সেমাই, পোলাও, কোরমা, পায়েস, পিঠাপুলিসহ নানা ধরনের সুস্বাদু খাবার। ঈদের নামাজ শেষে চলবে শুভেচ্ছা বিনিময়। ,'


তবে, ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, প্রবীণ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। ,


বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ,

বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

আজ জুমাতুল বিদা

আজ জুমাতুল বিদা

পূর্বকন্ঠ ডেস্ক:  আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত।  ১৪৪৪ হিজরির শেষ জুম্মাবার আজ। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন।  জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। ,


জুমা নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন।  এছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। জুমার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন।  আজ (শুক্রবার) নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে। ,


নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক।  ‌‌'রমজান মাস সীমাহীন ফজিলতের মাস।  হাদিসে আছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারী, মুসলীম)।  সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ।  জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়। ,'